রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

উচ্চকন্ঠ   22-Oct-2025   64

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" প্রতিপাদ্যে ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এরপর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বারবাজার হাইওয়ে পুলিশের সার্জন তানভীর হোসেন , বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, উপ-সহকারি পাট কর্মকর্তা ফারুক হোসেন, কালিগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্বাস আলী সহ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনে প্রতিনিধিরা অংশ নেন।
এসময়ে বক্তরা বলেন, সড়কে শৃঙ্খলা মেনে চলার মধ্য দিয়ে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নেবো। সড়কে চলার সময় ভাবতে হবে, আপনার পরিবার আছে, তারা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আইন প্রয়োগ করে কেবল সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়ক আইন মেনে নিরাপদ গতিতে যানবাহন চালনা করতে হবে। পরিশেষে পৌর এলাকায় সকলে মিলে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ যানবাহন চলাচলে ব্যবস্থা গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।

office@ukantho.com


Photo

বিচার-সংস্কার করুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ ইসলাম

এফএনএস: রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের...

Photo

কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃধর্ষ চুরি: ৮ ভরি স্বর্ণ ও টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত