মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   19-Oct-2025   72

Photo

এফএনএস: রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গত শনিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের নাভানা টাওয়ারের বাসা থেকে তাকে উদ্ধার কওে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে শেরেবাংলা নগর থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাতেই সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে তিনি শেরেবাংলা নগরের ওই ফ্ল্যাটে বসবাস করতেন। স্বর্ণময়ীর বড় ভাই সৌরভ বিশ্বাস বলেন, দুপুরের পর থেকে আমার বোন রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ছিল। দীর্ঘ সময় সাড়া না পেয়ে আমরা ডাকাডাকি করি। পরে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। আমি, আমার বাবা ও ভাবি মিলে দ্রুত তাকে নামিয়ে পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা তাকে ফাঁস নেওয়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভাতেই শৃঙ্খলা নেই!

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ের অতি গুরুত্বপুর্ণ আইন শৃঙ্খলা কমিটির...

Photo

৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে...

Photo

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: আবারও তদন্ত চায় ঢাবি প্রশাসন

এফএনএস: ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে...

Photo

ঝিনাইদহে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার পরলোক গমন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত