বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

রোমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   14-Oct-2025   54

Photo

এফএনএস: ইতালির রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত সোমবার তিনি মেয়রের অফিসে যান। এসময় মেয়র রবার্তো গুয়ালতিয়েরি তার অফিসের বারান্দা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দুই হাজার বছরের পুরোনো রোমান সিনেট ও আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো পরিদর্শন করেন। পরে মেয়র প্রধান উপদেষ্টাকে রোমান সম্রাট দার্শনিক মার্কাস অরেলিয়াসের একটি খোদাই করা মূর্তি উপহার দেন। ফলকটিতে রোমান সম্রাট এবং দার্শনিক মার্কাস অরেলিয়াসের একটি খোদাই করা চিত্র রয়েছে এবং সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বেশ কয়েকজন বিশ্ব নেতাকে উপহার দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা গত সোমবার রোমের মেয়রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশি স¤প্রদায়কে সমর্থন করার জন্য এবং ইতালীয় সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে তাদের সফল সাংস্কৃতিক সংহতকরণ এবং অবদানের কথা উল্লেখ করেন। রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশি অভিবাসীদের ভালো যত্ন নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি বলেন, ইতালিতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীরা গুরুত্বপূর্ণ রেমিট্যান্স পাঠিয়ে আয়োজক অর্থনীতিতে অবদান রাখছেন এবং দেশে ফিরছেন। প্রধান উপদেষ্টা বলেন, তারা এখন এখানে সাংস্কৃতিকভাবে সংহত। ইতালির শীর্ষ রেস্টুরেন্টের অনেক শেফ বাংলাদেশের। মেয়র গুয়ালতিয়েরি রোমের বহু সংস্কৃতির প্রেক্ষাপটে ইতিবাচক ভ‚মিকার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন। তিনি জুলিয়াস সিজারের যুগের রোমান সাম্রাজ্যের প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত তার অফিসে অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার বারান্দা থেকে তিনি প্রধান উপদেষ্টাকে ঐতিহাসিক রোমান সিনেট এবং আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলির একটি সংক্ষিপ্ত বর্ণনা দেন। তার সফর প্রসঙ্গে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যখন মেয়রের অফিসে যান তখন মেয়র রোমের দুই হাজার বছর পুরনো যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, রোমান সিনেট আছে সেগুলো তার ব্যালকনি থেকে দেখিয়েছেন। এরপর মেয়র প্রধান উপদেষ্টাকে মার্কাস অরেলিয়াসের একটি খোদাই করা মূর্তি উপহার দেন। এদিকে, রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরিরের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশি অভিবাসীদের প্রতি খেয়াল রাখার জন্য তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ইতালীয় সমাজে সাংস্কৃতিকভাবে একীভ‚ত হয়েছেন এবং ইতালির অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে রোমের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সেদেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং একই সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। তারা এখন এখানে সাংস্কৃতিকভাবে একীভ‚ত। ইতালির অনেক শীর্ষস্থানীয় রেস্টুরেন্টের শেফ এখন বাংলাদেশি। দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ইতালির প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়ক লামিয়া মোরশেদ ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তারুণ্যের পিঠামেলায় তরুনের ঢল, কন্ঠে ছিল গান, পরণে বাসন্তি সাজ

ঝিনাইদহঃ তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে পিঠা মেলা, র‌্যালী...

Photo

কোটচাঁদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল পুলিশের হাতে আটক

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত...

Photo

কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ অনেক কঠিন: এমপি সাইফুল

এফএনএস: কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন...

Photo

রাজধানীতে চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. বাপ্পি (১৫) নামের এক কিশোরকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত