শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঐতিহ্যবাহী ভোলপাড়া জামে মসজিদের সভাপতি হলেন আনোয়ারুল ইসলাম রবি

উচ্চকন্ঠ   10-Oct-2025   104

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী ভোলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উচ্চকণ্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি। ১০ আগষ্ট শুক্রবার পবিত্র জুম্মার দিনে বিশিষ্ট সমাজসেবক শহর আলী মন্ডল ও সাবেক সভাপতি গোলাম রসুল সভাপতির শুন্য পদ পূরণে আনোয়ারুল ইসলাম রবিকে সভাপতি হিসাবে তার নাম প্রস্তাব করলে উপস্থিত শত শত মুসল্লি হাত তুলে ও মৌখিকভাবে সমস্বরে প্রস্তাবটি সমর্থন করেন। এসময় আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম রবি উপস্থিত মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে মসজিদের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ উপলক্ষে মসজিদে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন

এফএনএস: যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে...

Photo

বাহুবল মডেল থানার ওসিকে হুমকি, উপজেলা বিএনপি সভাপতি আটক

এফএনএস: হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন ছয় লেন রাস্তার দুই পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে...

Photo

হিন্দু সম্প্রদায়ের পূজারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চকন্ঠ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত