শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঢাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে হোস্টেল পরিচালক আটক

উচ্চকন্ঠ   08-Oct-2025   75

Photo

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকার স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তেজগাঁও কলেজের পাশে অবস্থিত ওই হোস্টেলে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, ওই ছাত্রীকে দেখতে তার এক অতিথি হোস্টেলে গেলে পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। অতিথি টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজিয়া বেগম ছাত্রীটির সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন এবং তাকে কক্ষে আটকে রাখেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অচেতন হয়ে পড়েন। পরে অন্যরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তাতেও বাধা দেন তিনি। ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রনেতারা, জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক শেরেবাংলা থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। শেরেবাংলা থানার ডিউটি অফিসার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাজিয়া বেগমকে আটক করে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ বাদ, যুক্ত হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

এফএনএস: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’...

Photo

নিখোঁজ হওয়ার দুইদিন পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

এফএনএস: ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজ হওয়ার দুইদিন পর আমির হামজা (১৩)...

Photo

চাঁদপুরে পুকুরে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ, চাচি গ্রেপ্তার

এফএনএস: চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর তিন বছরের শিশুর...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত