সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় গুলিবিদ্ধ দোকানির মৃত্যু

উচ্চকন্ঠ   06-Oct-2025   48

Photo

এফএনএস: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত মুদি দোকানদার মো. দিদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় নিজের দোকানের পাশে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা ফজল মিয়া আগ্নেয়াস্ত্র দিয়ে দিদারের পিঠে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দিদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুমিল্লা স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ১ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকালে তার মৃত্যু হয়। মৃত দিদারের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর ওয়ার্ড এলাকায়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দিদারের বড় ভাই আব্দুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে ফজল মিয়া আমার ভাইকে গুলি করে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ...

Photo

কালীগঞ্জে দোকানের দেওয়াল ভেঙ্গে লাখ টাকার ব্যাটারি চুরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভাই ভাই ব্যাটারি...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের সহধর্মীনির ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত