সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে দুজনের মৃত্যু

উচ্চকন্ঠ   05-Oct-2025   48

Photo

এফএনএস:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবারভোররাতে এ ঘটনা ঘটে। তারা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রী নিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তারা দুজন মারা গেছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

office@ukantho.com


Photo

ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার: চিফ প্রসিকিউটর

এফএনএস: জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের...

Photo

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন: ডা: জাহিদ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারেসন বেগম খালেদা জিয়ার...

Photo

কালীগঞ্জে ১৪৪ ধারা জারিতে ইফতার মাহফিল পন্ড: মাঠ ছেড়ে ইফতার পাঠালেন এতিমখানায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয়...

Photo

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে ৬ অদম্য নারীকে সম্মাননা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত