মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশে ঢুকছে ২ লাখ কোটি টাকার জাল নোট: জুলকার

উচ্চকন্ঠ   01-Oct-2025   109

Photo

এফএনএস: বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ঢুকছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সচেতনতামূলক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে জুলকারনাইন লেখেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে, এসকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব‍্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব‍্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ‍্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। তিনি লেখেন, বাংলাদেশের অর্থনৈতিক খাত একপ্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্যে এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনি আরও লেখেন, বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত, এবং নিজ সামর্থের সর্বোচ্চ দিয়েই তাঁরা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন, পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ‍্যওে এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে দুই দিনে ১৪ নেতার পদত্যাগ

এফএনএস:গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের...

Photo

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় কালিগঞ্জ...

Photo

সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার

এফএনএস: উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে...

Photo

সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ

এফএনএস: সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত