বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: হাফিজ

উচ্চকন্ঠ   29-Sep-2025   71

Photo

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। খুব শিগগিরই তালিকা প্রকাশ করে দলটি প্রচারণায় নামবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে এবারের নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। মেজর হাফিজ অভিযোগ করেন, জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ-আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীর পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা বিএনপি মেনে নেবে না। বিএনপির এ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তার জবাব রাজপথেই দেবে বিএনপি। একইসঙ্গে ১০৪ সদস্যের বিশাল প্রতিনিধিদল নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। স¤প্রতি বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও জানিয়েছেন, আগামী নির্বাচনে ৭০ শতাংশ আসনে একক প্রার্থী দিতে চায় বিএনপি। এরইমধ্যে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খুব শিগগিরই তালিকা প্রকাশ করে নির্বাচনী মাঠে নামবে দলটি। জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে জামায়াতের সঙ্গে জোটের কোনো প্রশ্নই নেই বলে আবারও স্পষ্ট করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, আমাদের নিজস্ব তালিকা মোটামুটি প্রস্তুত। এলাকাভিত্তিক জনপ্রিয়, ত্যাগী, সৎ ও নিষ্ঠাবান নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। জামায়াত প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, তাদের এখনও শত্রু না ভাবলেও কিছু নেতার বক্তব্য বিব্রতকর। তারা মনে করছে ইতিহাসের কাছাকাছি চলে এসেছে। একজন নেতা বলেছেন, তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দলে। স্বপ্ন দেখা ভালো, তবে সবকিছুরই একটা সীমা থাকা দরকার। এছাড়া এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচনী মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। তবে তিনি শুভ কামনা জানিয়ে বলেন, যদি কোনোভাবে সংসদে প্রবেশাধিকার লাভ করতে পারে, তবে তা তাদের জন্য সোনায় সোহাগা হবে।

office@ukantho.com


Photo

খুলনায় চাঁদা না পেয়ে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি

এফএনএস: খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে...

Photo

৭ দফা বাস্তবায়নেই গণঅভ্যুত্থানের সফলতা সম্ভব: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার...

Photo

গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর বিভাজনে ভোট নিয়ে জনগণ বিভ্রান্ত হচ্ছে- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া...

Photo

ঝিনাইদহে মহান মে দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত