অপরাধ
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি
উচ্চকন্ঠ 08-Feb-2025 40
এফএনএস: গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
office@ukantho.com