প্রিয় ঝিনাইদহ
বাসা ভাড়া খুজতে গিয়ে ধর্ষনের শিকার নারী মামলার ৫ দিনেও আটক হয়নি ধর্ষক। ভীকটিমকে হুমকি
উচ্চকন্ঠ 25-Sep-2025 32
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাসা ভাড়া খুজতে গিয়ে ধর্ষনের স্বীকার এক নারী থানাতে মামলা দেবার পাঁচ দিনেও আটক হয়নি অভিযুক্ত ধর্ষক। উল্টো ভীকটিম নারীকে মামলা তুলে নিতে নানা প্রলোভন ও হুমকি দিচ্ছে অভিযুক্ত ধর্ষক মোজাহিদুল ইসলাম রুমি। গত রোববার রাতে ধর্ষক রুমির নামে থানাতে অভিযোগ দেবার পরদিন সোমবার ভিকটিম নারীর ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের মোর্শেদুর রহমানের পুত্র শহরের কলাহাটা মোড়ের মহান আল্লার দয়া ইলেকট্রনিকস মালিক অভিযুক্ত রুমি ঘটনার পর থেকেই আতœগোপনে রয়েছে।
উপজেলার রাকড়া গ্রামের ঘোষপাড়ার সংখ্যালঘু ঘোষ সম্প্রদায়ের ভিকটিম ওই নারীর লিখিত অভিযোগে জানা গেছে, শহরের একটি মহল্লায় ভাড়া বাসাতে তিনি বসবাস করতেন। বাসাটি চেন্জ করার জন্য নতুন বাসা খুজতে কয়েকদিন আগে কলেজ রোডের কলাহাটা মোড়ে যায়। সেখানে ঘটনাক্রমে মহান আল্লার দয়া ইলেকট্রনিকস এর মালিক রুমির সাথে পরিচয় ঘটে। রুমি তার এক বন্ধুর বাসা আছে এবং ভাড়া দিবে বলে ওই নারীর মোবাইল নাম্বার রেখে চলে যেতে বলেন। এরই দুইদিন পর রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রুমি ওই নারীকে ফোন করে বাসা দেখাবে বলে তার প্রতিষ্টানে আসতে বলেন। মহিলাটি আসার পর রুমির প্রতিষ্টানের পাশের ঘরটিতে তাকে বসতে দেয়। ভীকটিম নারী জানায়, কিছু সময় পরই রুমি এসে তার শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জড়িয়ে ধরে। এ সময় বাচার আকুতি ও চিৎকার দিতে চাইলে তাকে খুন করে গুম করার ভয় দেখায় রুমি। একপর্ষায়ে রুমি তাকে জোরপূর্বক ধর্ষন করে ছেড়ে দেয়। এ ঘটনার পর বাড়ীতে এসে বিষয়টি পরিবারকে জানিয়ে ওই রাতেই অভিযুক্ত রুমির নামে থানাতে একটি অভিযোগ দেন ওই নারী।
ভীকটিম নারী আরো জানায়, সোমবার তার ডাক্তারী পরিক্ষার জন্য ঝিনাইদহে গেলে দুপুরে একটি মোবাইল থেকে অভিযুক্ত রুমি কল দেয়। ফোনে তাকে ঝামেলা না করে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নিতে বলে। এতে সে রাজী না হলে বিয়ে করারও প্রস্তাব দেয়। সর্বশেষ মিটিয়ে না নিলে তাকে প্রাননাশের ভয় দেখায় রুমি।
এদিকে ঘটনাটির সত্যতা যাচাইয়ে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমির ব্যবহৃত ০১৭৬২-৬১৭৮৩৭ ও ০১৭১১-০৬২৫২৭ মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন দুটি বন্ধ পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, ধর্ষনের ঘটনায় প্রাথমিকভাবে আলামতের কিছু সত্যতা পেয়েছে। রবিবার রাতে অভিযোগ পেয়ে সোমবার ভীকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পুলিশ অভিযুক্ত রুমিকে আটকে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
office@ukantho.com