বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

উচ্চকন্ঠ   26-Nov-2024   49

Photo

শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি।

সম্প্রতি শবনম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেনারসি শাড়িতে ভক্তদের মাঝে নজর কেড়েছেন। খোলা চুলে লো মেকআপ লুকে বেনারসি শাড়িতে অভিনেত্রীকে বেশ মানিয়েছে। হাতে ব্রেসলেট, গলায় মালা, কারে ঝুমকা যেন পুরোদমে বাঙালি সাজে ধরা দিয়েছে। মিষ্টি হাসি, চোখের চাহনি, আর নজরকাড়া লুকে ভক্তদের মনে ঝড় তুলেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করে আরিয়ানা হোসেন লিখেছেন, ‘দারুণ শাড়ি তার সাথে আপনাকে অনেক মানিয়েছে।’

আরেকজনের ভাষ্য, ‘আমি কখনো ফুলকে হাসতে দেখি নাই বাট আমার ব্যক্তিগত ফুল সাবনাম ফারুকে আমি সব সময় হাসতে দেখি।’ নাহিদ হোসেন নামে এক ভক্ত বলেন, ‘খুব সুন্দর লাগছে।’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

office@ukantho.com


Photo

মহেশপুরে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের ৫ সদস্য আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন সময়...

Photo

নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...

Photo

বান্দরবানে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন ২৫ শ্রমিক

এফএনএস: বান্দরবানের লামা থেকে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের মধ্যে অবশিষ্ট...

Photo

আওয়ামী লীগের নামে কোনো দল রাজনীতি করতে পারবে না: নুর

এফএনএস: আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত