শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আনার্ কন্যা ডরিনের স্বামী সিল জালিয়াতি মামলায় গ্রেফতার

উচ্চকন্ঠ   21-Sep-2025   129

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়রুল আজীমের জামাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ভারত সীমান্তে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার ভারতের গেদে বর্ডারে ঢুকে পাসপোর্টে সিল জালিয়াতি করায় ছাত্রলীগের এ নেতাকে ভারতের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগের এ নেতাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আটককৃত জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার পাসপোর্ট নম্বর ই০০৪৪৮২০। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী। কিছুদিন আগে সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন বলেন, জুবায়ের হোসেন ২০২৪ সালের নভেম্বর মাসে বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু সেখানে অবস্থান কালে বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জাল করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও সে ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে আটক করে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেছেন।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শহীদ তিতুমীর জানান, গ্রেফতারকৃত জুবায়েরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী গ্রেফতারের বিষয়টি তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।

office@ukantho.com


Photo

মহেশপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহর মহেশপুর পৌরসভায় নগর পরিচালন...

Photo

মিরপুরে গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২

এফএনএস: ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে...

Photo

লোহাগড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকান্ড

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর...

Photo

জুলাই শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য: সাদিক কায়েম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত