প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ, ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
উচ্চকন্ঠ 17-Sep-2025 47
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ- যশোর ৬ লেন মহাসড়ক উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ স্থাপনা, জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমুল্যে দেওয়ার দাবীতে বুধবার কালীগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কটির দুইধারে শত শত যানবাহন আটকে পড়ে। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও থানার ওসি শফিকুল ইসলাম। এ সময় আন্দোলনকারীদের দাবীর মুখে কালীগঞ্জ ইউএনও ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে দাবী পূরনের আশ^াস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ক্ষতিগ্রস্থ্য শত শত ভ’মি মালিক, ব্যবসায়ীসহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় ক্ষতিগ্রস্থ জমির মালিকদের পক্ষে বক্তব্য রাখেন, আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, আবু জাফর, ডা: জহুরুল ইসলাম, মশিয়ার রহমান ও সাবেক কমিশনার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, সরকার মহাসড়কের দুইধারে অধিগ্রহনকৃত জমির নার্ষ্য মূল্য দিচ্ছে না। শহরের প্রতি শতক জমির মূল্য কোটি টাকার উপরে হলেও নামমাত্র ৬ লাখ টাকা ধার্ষ্য করেছে। কোথাও কোথাও প্রতি শতক জমি ১৮’শত থেকে ৮ বা ১০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। এতে আমরা সর্বশান্ত হয়ে পড়ব। তারা আরো বলেন, বাড়ি বা প্রতিষ্ঠানের নার্ষ্য মূল্য বা সম্পুর্ণ ক্ষতিপুরণ না দিয়ে আংশিক দেবার পরিকল্পনা করেছে কর্র্তৃপক্ষ। এমতাবস্থায় ভ’ক্তভোগীদের পথে বসতে হবে।
এরপর মানববন্ধন শেষে ঝিনাইদহ-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী অবরোধে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও ঢাকাগামী সকল রুটের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শেষে ইউএনও দেদারুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে আশ^াস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময়ে আন্দোলনকারীদের পক্ষে সহমত জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইলিয়ানস রহমান মিঠু, মাহববুবুর রহমান মিলন ও জামায়াত নেতা মাওঃ ওরিয়ার রহমান। সর্বশেষ অবরোধ থেকেই আন্দোলনকারীরা তিন দিনের মধ্যে দাবী না মানলে পরিবার পরিজন নিয়ে আতœহুতি সহ আরো কঠোর কর্মসূচী ডাকার হুশিয়ারি দেন।
office@ukantho.com