রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

স্বেচ্ছায় সেতু থেকে ঝাঁপ দেন সাংবাদিক বুলু: নৌ পুলিশ

উচ্চকন্ঠ   05-Sep-2025   52

Photo

এফএনএস: সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনার খানজাহান আলী (রূপসা) সেতু থেকে স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছিলেন। সেতুর ওপর থাকা দুটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে খুলনা নৌ পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ সেতুর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩১ আগস্ট সন্ধ্যায় রূপসা সেতুর দুই নম্বর পিলারের বেজমেন্টের ওপর থেকে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় বুলুর ভাই আনিসুজ্জামান দুলু নগরীর লবণচরা থানায় অপমৃত্যু মামলা করেন। রূপসা নৌপুলিশ ফাঁড়িকে মামলার তদন্তের দায়িত্বে দেওয়া হয়। নৌ পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, মামলা তদন্তকালে রূপসা সেতুর ওপর থাকা দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সাংবাদিক বুলু ৩১ আগস্ট দুপুর ২টা ২০ মিনিটে নিজেই সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন। এসময় নদীতে না পড়ে সরাসরি তিনি কংক্রিটের পাইলক্যাপের ওপর পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় ৬০ ফুট উঁচু থেকে পড়ায় তার চোয়াল, হাত ও পা ভেঙে যায়। সাংবাদিক বুলু দৈনিক বঙ্গবাণী, আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি ও দৈনিক প্রবাহসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং...

Photo

শিবিরের কর্মসূচি: শিক্ষার্থীদের তোপের মুখে স্বাধীনতাবিরোধীদের ছবি সরালো ঢাবি প্রশাসন

এফএনএস: জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর লাশ উদ্ধার

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার বালুবাগান এলাকার নিজ বাড়ি থেকে মঈন...

Photo

মালিকের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি: কর্মচারীর যাবজ্জীবন

এফএনএস: ষোল বছর আগে ঢাকার কামরাঙ্গীরচরে আবুল খায়ের প্লাস্টিক কারখানার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত