অন্যান্য
যশোরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
উচ্চকন্ঠ 05-Sep-2025 48
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ;যশোরে সাপের দংশনে তামান্না (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার ডাঙ্গাবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোছাঃ তামান্না স্বামী জুয়েল রানার সঙ্গে ডাঙ্গাবয়রা গ্রামের নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার ভোররাতে শয়নকক্ষের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে তার বাম হাতের তর্জনী আঙুলে দংশন করে। পরে শরীরে তীব্র যন্ত্রণা দেখা দিলে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে যশোরজেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
office@ukantho.com