প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, ধর্ষকের বয়স ১৬
উচ্চকন্ঠ 05-Sep-2025 39
মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বিকেলে বন্ধুদের সঙ্গে খেলা করছিল ওই শিশু। এসময় একই এলাকার বাবু হোসেনের ছেলে রাকিব(১৬)তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে সে শিশুটিকে ধর্ষণের করে।
ধর্ষণের শিকার হয়ে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারে। এসময় শিশুটির পরনের পোশাক রক্তে ভিজে ছিল। সে সময় তার মা ও দাদি দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আরিফ আহাম্মেদ জানান, পাশাবিক নির্যাতনের শিকার শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর ধর্ষক রাকিবকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী ।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মুন্না বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
office@ukantho.com