সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

উচ্চকন্ঠ   03-Feb-2025   31

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। বর্তমানে কোনো মামলা দায়ের করতে হলে সরাসরি নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি করে। অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের উচিত ৯৯৯ এর মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা, যেন দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে পারেন। এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দ্রæত অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।

office@ukantho.com


Photo

বর্তমান স্বামীকে নিয়ে সাবেক স্বামীকে হত্যার অভিযোগ

এফএনএস: কুমিল্লার লালমাইয়ে ডিভোর্সের পরও সাবেক স্বামী দুলাল হোসেনের...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায়...

Photo

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নানি-নাতনির মৃত্যু

এফএনএস: চাঁদপুরে বাসচাপায় প্রাণ হারিয়েছেন ছয় বছর বয়সী শিশু মার্জিয়া...

Photo

বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল: আমির খসরু

এফএনএস: বাংলাদেশের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের কোনও সম্পর্ক নেই। যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত