সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   23-Aug-2025   59

Photo

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে মাহিন (১৪) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। গত বৃহস্পতিবার গভীর রাতে কাঞ্চননগরের ৫ নম্বর ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। সে স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহতরা হলেন একই এলাকার রাহাত (১৬) ও মানিক (১৯)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাগর আলী তালুকদার বাড়িতে চুরির চেষ্টা চালায় একদল চোর। এসময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। আহত দুই যুবককে দ্রæত হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মাহিনের বাবা ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রকৃতপক্ষে এটি চুরির ঘটনা নয়। তাদের দাবি, মাহিন নিরপরাধ। ফটিকছড়ি থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, স্থানীয় পাঁচ-ছয়জন কিশোরকে কয়েকজন যুবক ধাওয়া দেয়। পালানোর সময় তিন কিশোর একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। ধাওয়া দেওয়া যুবকরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলে মাহিন নামের এক কিশোর মারা যায়। আহত হয় আরও দুইজন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

মানব কল্যাণ সংঘ ঝিনাইদহের উদ্যোগে দারিদ্র পরিবারকে ছাগল প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আমরা মানবতার কল্যাণে আঙ্গিকার...

Photo

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা করে বাড়িতে লুট

এফএনএস: লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসায় ঢুকে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে...

Photo

আ. লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে: মঈন খান

এফএনএস:বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে...

Photo

বগুড়ায় প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েতপ্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত