বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা

উচ্চকন্ঠ   19-Aug-2025   70

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে তাঁর সংগীত জীবনের অবদানের জন্য ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠুর নির্দেশনায় সম্মাননা ক্রেষ্ট মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে পৌছে দেওয়া হয়।

এ সময় ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শাহজাহান নবীন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ক্রেষ্টটি মনির খানের হাতে তুলে দেন।

সম্মাননা গ্রহণকালে মনির খান বলেন, আমি গর্বিত যে আমি ঝিনাইদহের সন্তান। এই জেলার মানুষ সবসময় আমাকে ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়েছে। এই সম্মাননা আমার জীবনের একটি বড় প্রাপ্তি।

তিনি বলেন, যারা আজ আমাকে এই সম্মাননা দিয়ে আমার সংগীত জীবনের মূল্যায়ন করেছেন। আমি এই সম্মাননাকে শুধু আমার প্রাপ্তি হিসেবে দেখি না, বরং এটা হচ্ছে আমার শ্রোতাদের ভালোবাসার প্রতিফলন।

তিনি আরও বলেন, এই মাটির মানুষ, এই পরিবেশ আমাকে গড়ে তুলেছে। আমার স্বপ্ন এখান থেকেই শুরু। আজ এই জায়গায় দাঁড়িয়ে সেই পুরোনো দিনগুলো খুব মনে পড়ছে।

office@ukantho.com


Photo

ফেনীতে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: এসআই প্রত্যাহার

এফএনএস: ঘুষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার...

Photo

বাবার কাছে নালিশ দিতে চাওয়ায় ছোট ভাইকে হত্যা, বড় ভাই গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরে আপন ভাইকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনায়...

Photo

আদানির বিদ্যুতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অনুসন্ধানে দুদক

এফএনএস: বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ...

Photo

বেজপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জ বেজপাড়া সরকারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত