রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কালীগঞ্জ ছাত্রদলের দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   19-Jul-2025   66

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় অদ্য ১৯.০৭.২৫ ইং তারিখ শনিবার বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল।
সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক।
সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ, উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক আলাউদ্দিন হোসেন শিমুল , সোহেল রানা লাল্টু, ইয়াছিন আরাফাত প্রান্ত, পৌর ছাত্রনেতা তাজুল ইসলাম, মুন্না, আশিক, প্রিন্স, ইসমাইল হোসেন রিহান, রিংকু, সজিব, সজল সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকলের রুহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে সুসংগঠিত হওয়ার আহবান জানান।
আলোচনা সভা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

office@ukantho.com


Photo

অর্ধেক আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত, শিঘ্রই প্রকাশ হবে তালিকা: হাফিজ উদ্দিন

এফএনএস: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত...

Photo

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

এফএনএস: মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে...

Photo

কালিগঞ্জে জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হেইফার ইন্টারন্যাশনালের সহযোগিতায়...

Photo

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধারাবাহিক চুরি: অধরা চোর, প্রশাসন নিরব

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত