সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে প্রভাবশালীদের হুমকি উপেক্ষা করে খালপারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

উচ্চকন্ঠ   10-Jul-2025   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জেলার উদ্যোগে হরিণাকুন্ডু উপজেলার ৫নং কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর মান্দারতলা থেকে শাখারীদহ বাজার পর্যন্ত খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
জানা যায়, খালের দুই ধারে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল, যা খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড বুধবার এলাকায় মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়।
তবে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উচ্ছেদ অভিযান চলাকালে কতিপয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে উচ্ছেদ কার্যক্রম বন্ধের চেষ্টা করেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোনো ধরনের চাপ ও হুমকির কাছে নতি স্বীকার না করে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, খালের স্বাভাবিক গতিপথ বজায় রাখতে এবং এলাকার জলাবদ্ধতা নিরসন ও জনগণের স্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও চলবে বলে জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

এফএনএস: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা...

Photo

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা: স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার

এফএনএস: বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে দিয়ে রাজি না হওয়ায় তার রিকশাচালক...

Photo

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম...

Photo

নরসিংদীতে শিশুকে কুপিয়ে হত্যা, মা পলাতক

এফএনএস: নরসিংদীর রায়পুরায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত