বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

উচ্চকন্ঠ   07-Jul-2025   42

Photo

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে। সোমবার সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন। এদিকে বিএনপি মহাসচিব দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে দুপুর ২টায় সিলেট নগরীর দরগাহ গেট এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে এক বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠান। সিলেট জেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হায়ে শহিদ হওয়া সিলেট জেলার বীর সন্তানদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। বিএনপি মহাসচিবের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ।

office@ukantho.com


Photo

বাংলাদেশিকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের...

Photo

মাগুরায় আছিয়াসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ...

Photo

ঝিনাইদহে নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নসিমন (ভুটভুটি) উল্টে আসাদ...

Photo

ভাঙা চোয়াল নিয়ে ৪০ কি.মি. বাস চালিয়ে থানায় চালক

এফএনএস: ঈদের দিন মধ্যরাতে চল্লিশজন যাত্রী নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত