বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত

উচ্চকন্ঠ   02-Jul-2025   55

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেছেন, আমরা আপনাদেরকে বলবো, কোনও রাজনৈতিক দলপন্থি না হয়ে আপনারা বাংলাদেশপন্থি পুলিশ হয়ে ওঠেন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নেই। এনসিপি মনে করে, জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই। চট্টগ্রামের পটিয়ার ঘটনার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির এই নেতা বলেন, পুলিশ ভাইদের বলছি, পটিয়ায় যে ঘটনা হয়েছে এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে। বুধবার দুপুরে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে কুড়িগ্রামে পৌঁছে জেলা শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত পথসভায় তিনি পুলিশ বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়ে এ কথা বলেন। পুলিশের উদ্দেশে হাসনাত আরও বলেন, আমাদের সামনে পুলিশ ভাইয়েরা রয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। এর আগে, জেলার রাজারহাটে পথসভাতেও বক্তব্য রাখেন হাসনাত। সেখানে তিনি আওয়ামী সরকার আমলে বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে রাস্তায় গুলি করে মেরেছে। আলেমদের দাড়ি-টুপি ধরে মসজিদের মিম্বর থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের কাছে মাইক কেড়ে নেবে এমন বাংলাদেশ হতে দেওয়া হবে না। কোনও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। এ সময় তিনি কুড়িগ্রামের সন্তান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে দলের মনোনীত ব্যক্তি হিসেবে পরিচয় করে দিয়ে তার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত জনতাকে আহ্বান জানান। সেখানে আরও উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যান...

Photo

ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবো না: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত...

Photo

ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি...

Photo

দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকারে অভিযোগ করে প্রণোদনা পেলো গ্রাহক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাড়তি দামে গ্যাস বিক্রি করায় ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত