শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মাগুরা থেকে অপহরণের শিকার স্কুলছাত্র ঝিনাইদহে উদ্ধার

উচ্চকন্ঠ   30-Jun-2025   37

Photo

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: মাগুরার মোহাম্মদপুর থেকে অপহরণের শিকার সাহেদ আহম্মেদ সিয়াম (১৪) নামে এক স্কুলছাত্রকে ঝিনাইদহ থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত তিনজন তাকে অপহরণ করে। স্কুলছাত্র সিয়াম মাগুরার মোহাম্মদপুর থানার বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পরে রোববার (২৯ জুন) বিকাল ৫টার দিকে ঝিনাইদহের আমতলা বাজার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। অপহরণের শিকার সাহেদ আহম্মেদ সিয়াম মাগুরার মোহাম্মদপুর থানার কাওড়া গ্রামের সাইফুদ্দিন শামিমের ছেলে।
অপহরণের শিকার সাহেদ আহম্মেদ সিয়াম ও তার চাচা শায়েখউদ্দিন সোহান জানান, সকালে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন মাইক্রোবাসে জোরপূর্বক সিয়ামকে তুলে নেয়। মাইক্রোবাসে তোলার পরে তাকে অজ্ঞান করে দুষ্কৃতকারীরা। পরে সিয়াম কে গাড়িতে রেখে অপহরণকারীদের একজন প্রসাব করতে গেলে সে কৌশলে গাড়ি থেকে লাফিয়ে পড়ে। এসময় অপহরণকারীরা তাকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পার্শ্ববর্তী ঝিনাইদহ সদরের আমতলা বাজারের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই বাড়ির লোকজন সিয়ামের কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে তার চাচার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানান।
খবর পেয়ে অপহরণের শিকার সিয়ামের পরিবার ঝিনাইদহ সদর থানায় এসে যোগাযোগ করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশের একটি টিম স্কুলছাত্র সিয়ামকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ভিকটিম সিয়ামের বাবা সাইফুদ্দিন শামিম বলেন, এঘটনায় মাগুরার মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করবো। তবে মোহাম্মদপুর থানায় এ ঘটনার সকল তথ্য জানানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভিকটিম স্কুলছাত্র সিয়ামকে উদ্ধার করেছি। উদ্ধারের পরে তাকে তার বাবা ও চাচার হেফাজতে দেয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিমের স্বজনরা মোহাম্মদপুর থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ...

Photo

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত...

Photo

দাবি পূরণের আশ্বাসে বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢ়ুকে তার ছেলেকে হত্যা করার...

Photo

চট্টগ্রামে গাছে যুবকের ও খালে শিক্ষার্থীর লাশ

এফএনএস:চট্টগ্রামের ফটিকছড়িতে আকাশমণি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত