মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বারবাজারে যুবদল-ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উচ্চকন্ঠ   25-Jun-2025   60

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি'র একাংশ। বুধবার বিকালে বারবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্টান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তাগন সাবেক যুবদল নেতা শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা তানভীর রনি সহ যুবদল ও ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
বারবাজার ইউনিয়ন বিএনপির নেতা আকবর বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আজিজুল লস্কর, ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সাবেক সভাপতি পান্নু জোয়ার্দ্দার ও মহি বিশ্বাস প্রমুখ। বক্তাগন- অবিলম্বে যুবদল নেতা শরিফুল ইসলাম ও ছাত্রদল নেতা তানভীর রনিসহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।

office@ukantho.com


Photo

ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলো সুকান্ত কুমারের প্রি-সাবমিসন সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট...

Photo

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি...

Photo

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশু দোলা-র লাশ

এফএনএস: রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর...

Photo

অবশেষে দল থেকে বহিষ্কার হলেন কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা সোনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত