রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গাঁজা চাষী আটক

উচ্চকন্ঠ   25-Jun-2025   48

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ১৩ ফুট উচ্চতার বিশাল আকৃতির দুই গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই গাঁজা গাছের ওজন (কাচা অবস্থায়) সাত কেজি। বুধবার বেলা ১২ টার দিকে থানা পুলিশ শহরের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গাজারগাছ উদ্ধারসহ তাকে আটক করে। আটক আলমগীর ওই গ্রামের নদীপাড়া এলাকার হবিবার রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শহরের আড়পাড়া নদীপাড়া গ্রামে এক বাড়িতে গাজার চাষ করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার থানার এস আই তকিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ি আলমগীর হোসেনের বাড়িতে তল্লাশী চালিয়ে তার বাড়ির আঙ্গিনায় রোপনকৃত বিশাল আকৃতির দুইটি গাজার গাছ উদ্ধারসহ তাকে আটক করে। গাছ দু’টির প্রত্যেকটির উচ্চতা প্রায় সাড়ে ১৩ ফুট এবং ওজন সাত কেজি। পুলিশ জানায়, আটক আলমগীর নিজেই তার বাড়ির আঙ্গিনায় ওই গাঁজার গাছ দুটি রোপন করেছিলেন বলে স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে দুই টাকায় দুপুরের...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির...

Photo

জামালপুরে ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এফএনএস: জামালপুরের একটি ভাড়াবাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর...

Photo

রাঙামাটিতে টিসিবির কার্ড ছাড়া পণ্য পাচ্ছেন সাধারণ মানুষ

এফএনএস: রমজান উপলক্ষে টিসিবির কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই চার ধরনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত