শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

স্বামী-সন্তান-সংসার ছেড়ে পালালো গৃহবধু!

উচ্চকন্ঠ   23-Jun-2025   43

Photo

এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নওগাঁর নিয়ামতপুরে ৩ বছর ৪ মাস বয়সী একমাত্র শিশু সন্তান, স্বামী ও সংসার ফেলে নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালানোর অভিযোগ পাওয়া গেছে আছিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (ফকিরপাড়া) গ্রামে।এ ঘটনায় আছিয়ার স্বামী রাসেল রানা (২২) গত মঙ্গলবার নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাসেল রানার সঙ্গে একই ইউনিয়নের দারাজপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে আছিয়া খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান জন্ম নেয়।গত ৬ জুন সকালে আছিয়া খাতুন বাড়ির পাশে পুকুরপাড় থেকে মাটি আনার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। এ সময় তিনি ঘরে রাখা নগদ ১০ হাজার টাকা এবং কিছু কাপড়চোপড় সঙ্গে নিয়ে যান। স্বামী রাসেল রানা ও তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাসেল রানা বলেন, আমাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। তবে ভাবিনি, সে এভাবে পালিয়ে যাবে। আমাদের একমাত্র ৩ বছরের শিশু সন্তান এখন আমার কাছেই আছে।রাসেলের বাবা মোতাহার হোসেন বলেন, ছেলের বউ পুকুরে মাটি আনার নাম করে বের হয়ে আর ফেরেনি। টাকা-পয়সা ও কাপড় নিয়ে চলে গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। তার সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে: দুদু

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

Photo

ঝিনাইদহে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে রমজানে বাজার পরিস্থিতি ও...

Photo

শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন মুখেও না আনে: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,...

Photo

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

এফএনএস: নেত্রকোনার মৌগাতিতে পূর্ববিরোধের জেরে জেরে ইউপি সদস্যসহ ৩...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত