সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

উচ্চকন্ঠ   19-Jun-2025   59

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া মোড়ের কালভার্ট ব্রিজের নিকট একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ও বালু বোঝাই ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্রাটি দ্রুতগতিতে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গাড়ির ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার তদন্ত চলছে। আহতদের পরিচয় শনাক্ত ও ট্রাকচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নির্বাচনে পরীক্ষিত দলকেই বেছে নেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে...

Photo

সোনার দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ৭

এফএনএস: ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আন্তঃজেলা...

Photo

মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান

এফএনএস: আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন...

Photo

ঝিনাইদহে মাদক নির্মূলে সকলের সহায়তার আহ্বান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত