রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

উচ্চকন্ঠ   19-Jun-2025   51

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলা পর্ষায়ে তামাক বিরোধী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাত্ব কর্মকর্তাদের নিয়ে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত কর্মশালাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মোফাজ্জেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ জুন্নু রাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, গনমাধ্যমকর্মী নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সমকালের প্রতিনিধি জামির হোসেন, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন সৌরভ ও কালীগঞ্জ পরিবেশক সমিতির আব্দুল আলিম প্রমুখ।
কর্মশালায় বক্তাগন বলেন, প্রতি বছর তামাকজাত পন্য ব্যবহারের ফলে বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়। এটি ব্যবহারে নারী পুরুষ উভয়েই জড়িত। এর থেকে বেরিয়ে আসতে সরকারের আইনানুগ পদক্ষেপ বস্তবায়নে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ছাড়াও কর্মশালাতে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, তামাক নিয়ন্ত্রন টাস্কফোর্স কমিটির সদস্য ও গনমাধ্যমের অন্যান্য কর্মীগন অংশ নেয়।

office@ukantho.com


Photo

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

এফএনএস: ঢাকা মহানগরীতে চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী...

Photo

শৈলকুপায় মৎস ঘেরে ফের ডাকাতের আত্রমণ, এলাকাজুড়ে আতঙ্ক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একটি মৎস ঘেরে ফের ডাকাতের আক্রমণের...

Photo

কালীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে কালীগঞ্জ...

Photo

না.গঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই নেতা আটক

এফএনএস: নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত