শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মানবিক পুলিশ চাচ্ছি আমরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   15-Jun-2025   48

Photo

এফএনএস: বিগত সরকারের সময়ে পিট্টি মারলে (মারধর করলে) পুলিশ খুব সচল বলে ভাবা হতো। সরকার এমন পুলিশ চাইছে না। বর্তমান পুলিশ মানবিক পুলিশ এবং আগের থেকে তারা অনেক সক্রিয়। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এমন মন্তব্য করেন। এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক ছিল বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কাক্সিক্ষত পর্যায়ে সচল হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, কে বললো সচল হয়নি? এখন সচল হওয়া বলতে যদি আপনারা আগের ১৫ বছরের মতো ভাবেন, গেলে দুটি পিট্টি মারলে, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে। তিনি বলেন, যদি ভাবি পুলিশের কাজ হবে দুটি বাড়ি মারবা, লাথি মারবা। ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এখন হয়তো লোকজন ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে এখন আরও বেশি সক্রিয়। র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে- এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, র‌্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এটার সঙ্গে যেই জড়িত, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আইনের আওতায় তাদের নিয়ে আসতে পারি। ভারতের পুশ ইন চলছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, আমরা এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ভারতে আমাদের যে হাইকমিশনার আছেন তিনিও আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা নেবো। জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে ফেলে দেওয়া- এটা কোনো সভ্য দেশে হওয়া উচিত না। আগামী ফেব্রæয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ওনারা যে সময় ঘোষণা করবেন, আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় প্রস্তুত। পুলিশও প্রস্তুত আছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

Photo

শৈলকুপায় ২৪ হাজার টাকা ঘুষে এলসিএস প্রকল্পে নারী কর্মী নিয়োগের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লেবার কন্ট্রাক্ট...

Photo

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায়: নজরুল

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র...

Photo

বিয়ের দাবীতে প্রেমিকের নানা বাড়িতে অনশনে বসলেন প্রেমিকা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের নানার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত