রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ

উচ্চকন্ঠ   12-Jun-2025   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে শ্লোগান নিয়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। কমিটি জেলার শিক্ষা, চিকিৎসা ও যোগযোগের উন্নয়নসহ ক্লিন ঝিনাইদহ গড়তে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠনের আবু সালেহ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইনজামামুল হক ও আল মিরাজ। এরপর ঝিনাইদহের শিক্ষা যোগাযোগ ও চিকিৎসাসহ ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং সাম্ভাবনা নিয়ে আলাদা আলাদা তিনটি প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। কমিটির আত্মপ্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম। এরপর ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সদস্যদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবুল বাশার জানান, এই কমিটির মূল উদ্দেশ্য ঝিনাইদহের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো, যেমন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, সড়ক দূর্ঘটনা রোধে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক ফোর লেন, ঝিনাইদহে রেললাইন সম্প্রসারণ, একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন, শিক্ষার সার্বিক উন্নয়ন এবং ‘ক্লিন ঝিনাইদহ’ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দিকনির্দেশনা গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে ঝিনাইদহের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ও পরিবেশের এক আমূল পরিবর্তন সাধিত হবে।
অনুষ্ঠানে সেসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম, হৃদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার একেএম কামাল হোসেন, ঝিনাইদহ সদর হাসপাতালে গাইনি কনসালটন্ট ডাক্তার মাফিয়া খাতুন, সামাজিক সংগঠক গাউছ গোর্কি, ডাক্তার মো. হাসানুজ্জামান, সরকারি কেসি কলেজের সাবেক শিক্ষক শেখ মোহাম্মদ আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক শিক্ষা অফিসার মেশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। অনুষ্ঠান থেকে জেলার চিকিৎসার উন্নয়নে আগামি ১৪ জুন সকালে মানববন্ধন কর্মসূচির ঘোষনা করা হয়।
বক্তরা বলেন, ঝিনাইদহ উর্বর মাটির জনপদ। এই জেলার মানুষ কর্মঠ ও পরিশ্রমী। কিন্তু বিগত দিনে ঝিনাইদহে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহের উন্নয়নে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে।
বক্তারা আরও বলেন, ঝিনাইদহের উন্নয়নের জন্য পদ্মাসেতু রেললাইন প্রকল্প মাগুরা থেকে ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। যুগ যুগ ধরে এই জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কাজেই, জনগনকে নতুন করে নিজেদের অধিকার ও প্রাপ্যটুকু আদায়ে জোর আওয়াজ তুলতে হবে।
এছাড়াও মাগুরা-ঝিনাইদহ ফোর লেন সড়ক নির্মাণ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কৃতি চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

office@ukantho.com


Photo

শহীদ নূর আলী কলেজের ২০২৫ এর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরন

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী...

Photo

দেশে ফিরছিলেন স্বামী, ঘরে পড়ে ছিল স্ত্রীর লাশ

এফএনএস: দেশে ফেরার জন্য বিমান ধরেছেন প্রবাসী স্বামী। এদিকে স্ত্রীর...

Photo

ঝিনাইদহ ১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লাবাবুল বাসার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) জাতীয় নাগরিক...

Photo

শৈলকুপায় বাড়ি থেকে তুলে নিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়: ২ এসআই ক্লোজড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে বাড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত