রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনে মাওলানা আবু তালিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালি

উচ্চকন্ঠ   10-Jun-2025   118

Photo

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় এই ঈদ পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে।
র‌্যালিটি ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় বেলা এক টার দিকে সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র‌্যালির পুরো সময়জুড়ে মাওলানা আবু তালিবকে হাত নাড়িয়ে সাধারণ জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে দেখা যায়। তিনি বলেন, “এই ঈদের আনন্দকে জনগণের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ইনশাআল্লাহ, তাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবু তালিব এবং সাবেক উপজেলা আমীর মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ঈদ পরবর্তী র‌্যালি স্থানীয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

office@ukantho.com


Photo

বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ...

Photo

দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে পরিকল্পিতভাবে...

Photo

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে পর্যটক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক...

Photo

উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: উদ্বোধন হয়েছে আড়াই বছর আগে কিন্তু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত