রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হাইওয়ে পুলিশের হ্যালো অ্যাপ কার্যক্রমের উদ্বোধন

উচ্চকন্ঠ   05-Jun-2025   48

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হাইওয়ে পুলিশের হ্যালো অ্যাপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্সের হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।
বারো বাজার হাইওয়ে থানা চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হ্যালো অ্যাপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রিজিওন হাইওয়ে পুলিশের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। সেসময় উপস্থিত ছিলেন খুলনা রিজিওন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার নাসিমুল হক খান, মাগুরা রামনগর হাইওয়ে থানার (ওসি) মোঃ আলমগীর হোসেন, ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানার (ওসি) মিত্যুঞ্জয়, যশোর তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী সহ খুলনা বিভাগের বিভিন্ন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর...

Photo

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

এফএনএস:চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি...

Photo

গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে ওসির রমরমা বাণিজ্য, কল রেকর্ড ফাঁস

এফএনএস: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী...

Photo

আওয়ামী ফ্যাসিবাদ আমলে ঝিনাইদহে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক প্রতিবেদন উপস্থাপন সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আওয়ামী ফ্যাসিবাদ আমলে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত