বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উচ্চকন্ঠ   21-Jan-2025   36

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নি¤œ আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ৫’শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে এ কম্বল বিতরণের করা হয়। সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আজিজুল ইসলাম লিটনের সৌজন্যে শহরের হামদহ ট্যাংকিপাড়ায় এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ। সেসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, যুগ্ম-সম্পাদক আসিফ ইকবাল মাখন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, কোষাধ্যক্ষ জুলফিকার হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুলসহ অন্যান্যরা।
এসময় শহরের ৪ নং ওয়ার্ড এর ৫’শাতধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন। পরে প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের হজ¦ পালনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

office@ukantho.com


Photo

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন...

Photo

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফতেপুর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর...

Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি...

Photo

ঝিনাইদহের জয়দিয়া বাওড় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত