রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

উচ্চকন্ঠ   12-May-2025   50

Photo

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত রোববার এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়। বিবৃতিতে নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়। সেগুলো হচ্ছে-
১। দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ, বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
২। হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরিধান করুন।
৩। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন।
৪। সম্ভব হলে একাধিকবার গোসল করুন।
৫। অতিরিক্ত তেল-মসলা যুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৬। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান।
৭। গরমে অসুস্থ বোধ করলে দ্রæত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
৮। গরমে যেসব ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেমন: ক) শিশু ও গর্ভবতী মা খ) বয়স্ক ব্যক্তি গ) প্রতিবন্ধী ব্যক্তি ঘ) শ্রমজীবী ব্যক্তি, যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর ঙ) স্থূলকায় ব্যক্তি চ) শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষ ভাবে সাবধান থাকবেন।
৯। প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’এর ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

office@ukantho.com


Photo

জুলাইয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের সাফল্য ১৮ আসামি গ্রেপ্তার, ১০৬ মোবাইল ও ৬৭ হাজার ৪৫৭ টাকা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জুলাই মাসে প্রযুক্তির সর্বোচ্চ...

Photo

কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ...

Photo

কালীগঞ্জে বিএনপি-র মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, কালীগঞ্জ: মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল সড়কস্থ...

Photo

কালীগঞ্জের শমশেরনগরে স্থাপিত দেশের উচ্চতম শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর অগ্নিসংযোগ

জামির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের শমসের নগরে শেখ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত