শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   08-May-2025   30

Photo

এফএনএস: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভীতির কোনো কারণ নাই, আমাদের সীমান্তে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে। এখানে কোনো সমস্যা নাই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি ধান-৮৮ কর্তন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যখন আমাদের সাড়ে ৭ কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষিজমির সংখ্যা বেশি ছিল। কিন্তু এখন লোকসংখ্যা ১৮ কোটি, কৃষিজমি কমে গেছে। উন্নত জাত এবং কৃষক ও বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে উৎপাদন ভালো। বরেন্দ্রকে উদ্দেশ করে তিনি বলেন, কৃষকরা যেন ন্যায্যমূল পায়, আর কৃষকদের উৎপাদন খরচ যেন কমানো যায় সেই ব্যবস্থা করতে হবে। আর ওপরে যারা চাকরি করে, দুর্নীতি কমাতে হবে। কৃষি জমির বিষয়ে বলেন, নতুনভাবে আইন করা হবে। ভূমি ব্যবহার নীতিমালা, কৃষি জমি সুরক্ষা আইন নতুনভাবে করার চিন্তা-ভাবনা আছে, কিছু দিনের মধ্যেই করা হবে। ভাটা যেন না চলে সেজন্য আমরা নতুনভাবে চিন্তা করতেছি। পরে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেওয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন। আর লিচু পাকার সময় স্প্রে না করার জন্য কৃষকদের পরামর্শ দেন উপদেষ্টা। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিকদের বিশৃঙ্খলা দেখে তিনি বলেন, এখানে কয়েকজন আছেন। আপনারা নিজেরা নিজেরাই শান্তি-শৃঙ্খলা রাখতে পারেন না। তাহলে আমার পক্ষে ১৮ কোটি লোকের শান্তি-শৃঙ্খলা রাখতে কী কষ্ট বোঝেন। আপনারা নিজেরা সব শিক্ষিত লোক এখানে, সমাজের উচ্চ শ্রেণির লোক। আপনাদের শান্তি-শৃঙ্খলা রাখতে কত কষ্ট হয়। এ জন্য আপনারা চেষ্টা করবেন, কোনো কিছু লেখেন যে, আমাদের কাজটা করতে কি পরিমাণ কষ্ট হচ্ছে।

office@ukantho.com


Photo

নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর বড়বোনের মৃত্যু, আহত ছোটবোন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে গভীর রাতে পাথর বোঝাই...

Photo

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘরে পড়েছিল মা-মেয়ের অর্ধগলিত লাশ

এফএনএস: ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে সমিলা রানি (৪৫) ও প্রতিবন্ধী শাপল রানি...

Photo

আগামী মাস থেকে ভাতা পাবেন ‘জুলাই-যোদ্ধারা’: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

এফএনএস: চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই-যোদ্ধারা’ আগামী মাস...

Photo

ঝিনাইদহে ১০ ও ১৬ মাসে হিফজ সম্পন্ন, দুই শিক্ষার্থী ওমরাহ হজে পাঠাবে মাদ্রাসা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাত্র ১০ ও ১৬ মাসে পবিত্র কোরআন হিফজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত