রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মটর শ্রমিক সদস্যের মৃত্যু

উচ্চকন্ঠ   19-Jan-2025   43

Photo

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া গ্রামীণ সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তিনি উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। পেশায় নিহত রেজাউল ইসলাম ছিলেন একজন কাভার্ড ভ্যান চালক। শুক্রবার (১৭ জানুয়ারি ) রাত ১১ টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রেজাউল কর্মস্থল শ্রীমঙ্গল থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। রাতে পরিবারের জন্য ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পথে কুল্ল্যপাড়া বাজারের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খান। মারাত্মকভাবে আহত অবস্থায় রেজাউলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেজাউল ইসলাম তার ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের চালক সদস্য রেজাউল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন।

office@ukantho.com


Photo

অতীত পেছনে ফেলে সামনে যাওয়ার বড় সুযোগ এসেছে বাংলাদেশের: ভলকার টুর্ক

এফএনএস: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশের...

Photo

ঝিনাইদহে বিশ্ব নদী দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নদীর নাব্যতা বজায় রাখুন, আপনার পরিবেশকে...

Photo

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ঝিনাইদহের পল্লী চিকিৎসক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-টেকনাফ সড়কে দাঁড়িয়ে থাকা...

Photo

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: ডা. শফিকুর

এফএনএস: মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় উল্লেখ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত