মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানালেন উপদেষ্টা

উচ্চকন্ঠ   26-Apr-2025   65

Photo

এফএনএস: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে করে শিক্ষকরা এবার থেকে কর্মচারীদের সমান উৎসব ভাতা পাবেন। শনিবার আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পান বেতনের ২৫ শতাংশ। আর শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পান ৫০ শতাংশ। ২০০৪ সালের ২২ জানুয়ারির অফিস আদেশে শিক্ষকরা এই বৈষম্যের শিকার হন। কিন্তু দীর্ঘ দিনেও এই বৈষম্য দূর হয়নি। ২০২৪ সালের ২৯ জানুয়ারি ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’র এক সভায় বিগত সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারী সবার উৎসব ভাতা বাড়োনোর কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার। ঈদুল আজহার আগে যদি শিক্ষকরা ৫০ শতাংশ উৎসব ভাতা পান তাহলে কর্মচারীদের সঙ্গে শিক্ষকদের এই বৈষম্য দূর হবে।

office@ukantho.com


Photo

আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক: মির্জা ফখরুল

এফএনএস: আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত...

Photo

গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর বিভাজনে ভোট নিয়ে জনগণ বিভ্রান্ত হচ্ছে- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া...

Photo

নড়াইলে ১২ শ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে এক হাজর দুইশত রোগীকে...

Photo

জাকসু নির্বাচন: মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ

এফএনএস: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত