শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ভোলায় অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক

উচ্চকন্ঠ   25-Apr-2025   65

Photo

এফএনএস: ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জালনোটসহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মদনপুর চর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। এরা সবাই মদনপুর চরের বাসিন্দা। কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও নয়টি এক হাজার টাকার জালনোটসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ অস্ত্র-গুলি ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে শাহ্ আসাদুজ্জামান...

Photo

উজ্জ্বল অধিকারীর বস্ত্র বিতরণ

সোহরাব হোসেন রাজু, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হিন্দু...

Photo

একজন নারী উদ্যোক্তা রেবেকা খাতুন ও একটি সারের গ্রাম

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

জামায়াতকে রাজনীতি শিখতে বললেন সেতুমন্ত্রী

এফএনএস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচনের আগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত