শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদন্ড

উচ্চকন্ঠ   23-Apr-2025   62

Photo

এফএনএস: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে মতিউর রহমান মতি নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোরের নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক গোলাম কবির এ দন্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ লতা। দন্ডাদেশ পাওয়া মতিউর রহমান মতি কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি মাঝেরপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, মতিউর রহমান মতি ওই মাদ্রাসাছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিতো। কিন্তু এতে সাড়া না দেওয়ায় ২০২০ সালে ৩ জানুয়ারি সে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ৯ জানুয়ারি ছাত্রীর মা কেশবপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে কেশবপুর থানা পুলিশ যশোর কোতয়ালি থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে। ২০২০ সালের ২৮ জানুয়ারি পুলিশ এ মামলার অভিযোগপত্র দেয়। মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মতিউর রহমান মতি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

office@ukantho.com


Photo

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে সীমান্ত...

Photo

প্রেমের টানে পাবনা থেকে হরিণাকুণ্ডুতে দুই সন্তানের জননী, এলাকাজুড়ে চাঞ্চল্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রেমের...

Photo

আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না: বিএনপি প্রার্থী রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের বিএনপি...

Photo

চট্টগ্রামে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ের একটি বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত