শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকূপায় ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৭, বাড়ী-ঘর ভাংচুর

উচ্চকন্ঠ   23-Apr-2025   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আনিপুর গ্রামে আধিপত্য বিস্তারের জের ও ধান ক্ষেতে পানি বন্ধ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
সোমবার বিকেলে শৈলকূপা উপজেলার আনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের দবির মন্ডল ও আবু তালেবের সমর্থকদের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধড়ে সোমবার দুপুরে গ্রামের মাঠে ধান ক্ষতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দবির মন্ডলের সমর্থক রাফিজের সাথে আবু তালেবের এক সমর্থক আমিরুলের কথাকাটা কাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়। সেসময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ী-ঘর।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় আবারও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুই দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বিরোধ ছিলো। সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা আছে। লিখিত অভিযোগ পেলে উভয় পক্ষের মামলা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

তেল সিন্ডিকেটের দখলে ফিলিং স্টেশনগুলো: ঘটছে অনাকাঙ্খিত ঘটনা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফিলিং স্টেশন গুলোতে...

Photo

১৬ মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: এনসিটিবি চেয়ারম্যান

এফএনএস: আগামী ১৬ মার্চের মধ্যে সব পাঠ্যবই দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন...

Photo

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস...

Photo

সরকারের উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা স্বস্তির: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত