সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে বিষয়খালী বাজারে বিক্ষোভ সমাবেশ

উচ্চকন্ঠ   19-Apr-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে ইসরাইলি পণ্য বয়কট সহ ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর যুবসমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকল মুসলমানদের উদ্দেশ্যে সাবেক মহারাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুর ইসলাম মাজু বলেন, দখলদার ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক আজ স্তব্ধ। বিশ্ব মুসলমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। ইসরাইলকে রুখতে প্রয়োজনে মার্কিন ও ইসরাইলের উৎপাদিত সকল পণ্য বয়কট করতে হবে। আরও বলেন, প্রতিবাদের ভাষা হবে সংযত। সংঘাত সৃষ্টি করে প্রতিবাদ করার চেয়ে আমরা ইসরাইল ও মার্কিনী সকল পণ্য বয়কট করব। ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ড রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

office@ukantho.com


Photo

চৌগাছায় স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী নিহত

এফএনএস: যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী সিজার...

Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আওয়ামী দোসরদের নেতৃত্ব দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতালকে ঢাল হিসেবে...

Photo

মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের...

Photo

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

এফএনএস: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত