সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

উচ্চকন্ঠ   14-Apr-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গীতে বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৭) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। রোববার সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চৈতন্য পাল উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।
স্থানীয়া জানায়, সকালে নিজের ভ্যান গ্রাম থেকে কলা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলো চৈতন্য পাল। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

এখন কেউ প্রতিহত করে না, ভিডিও করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা...

Photo

সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি

এফএনএস: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয়...

Photo

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক নির্মাণকাজে...

Photo

গুমের শিকার বাবার সন্তানের কান্না দেখে কাঁদলেন তারেক রহমান

এফএনএস: ‘আমি আর আমার ভাই -বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না’?-...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত