বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

উচ্চকন্ঠ   07-Apr-2025   47

Photo

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে গ্লোবাল বাল ধর্মঘটের ডাকের প্রতি সাড়া জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদী ছাত্র-জনতা। এ সময় ইসরাইলি পণ্য বয়কটে শহরের ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে এ মিছিল শুরু হয়ে পুরাতন বাজার হয়ে একই স্থানে এসে মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে গাঁজা বাঁচাও, ইসরায়েলের গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই এমন নানা ¯শ্লোগানে মুখর করে তোলে শহর।
এ সময় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মেহেদী হাসান বাবু, মো. জুয়েল রানা, তারেকুজ্জামান টিপু, রিয়াদ আহাম্মেদ, হাফেজ আবু হুরাইরা, তৌহিদুল ইসলাম তৌহিদ, হুসাইন আহাম্মেদ, তাজুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গাঁজাবাসীর ওপর বর্বরচিত হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আমরা বাংলাদেশর জনগনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও ইসরাইলি পণ্য ব্যবহৃত হচ্ছে। তাদেরকে আমরা সচেতন করে দিতে চাই। অতি শীঘ্রই ইসরাইলে পণ্য ব্যবহার বন্ধ করতে হবে। তারা ইসরাইলী পণ্য বর্জন করতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

office@ukantho.com


Photo

আ’লীগ নেতা শামিমকে ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহরণ করে ফরিদপুরে ফেলে গেল সন্ত্রাসীরা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে গোয়েন্দা (ডিবি)...

Photo

কালীগঞ্জে স্ত্রীর দাবী নিয়ে প্রবাসীর বাড়িতে ৩ সন্তানের জননী: এলাকায় চাঞ্চল্য

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাশিমা...

Photo

বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় চৌধুরী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়...

Photo

ঈদুল ফিতরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

এফএনএস: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত