রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পথকলি স্কুলে ঈদ সালামি ও উপহার প্রদান

উচ্চকন্ঠ   28-Mar-2025   42

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক,কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে এনবিএফ-বিডি পথকলি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গতকাল (২৭ মার্চ) দুপুরে ঈদ সালামি ও উপহার প্রদান করা হয়।এ সময় স্কুলের ২২ জন পথশিশু শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ঈদ সালামি ও উপহার তুলে দেওয়া হয় ।স্কুলটির পরিচাল হাফেজ আবু নাঈমের সভাপতিত্বে ঈদ সালামি ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আব্দুল্লাহ আল মা'আরিফী।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক কবির হাসান রিমন দানবীর ও শিক্ষানুরাগী পারভেজ হাসানসহ আরো অনেকে। স্কুলটির কয়েকজন শিক্ষার্থী এই প্রতিবেদককে জানাই,পথকলি স্কুলের মাধ্যমে ঈদ সালামি ও উপহার পেয়ে আমরা অনেক খুশি। নাঈম স্যার আমাদের প্রায় নানা ধরনের উপহার দিয়ে থাকেন। স্কুলে এসে স্যারের কাছ থেকে প্রতিদিন আমরা নতুন নতুন বিষয় শিখে থাকি। পথকলি স্কুলের পরিচালক হাফেজ আবু নাইম জানান, আগামী বছরে আরও বৃহৎ পরিসরে পথশিশুদের জন্য কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে তাদের শিক্ষার মানোন্নয়ন ও জীবনযাত্রার উন্নতি ঘটানো যায়। পথশিশুদের মাঝে সামান্য উপহারর তুলে দিতে পারে নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রধান অতিথি মুফতি আব্দুল্লাহ আল মা'আরিফী তার বক্তব্যে বলেন, হাফেজ নাঈম দীর্ঘদিন ধরে পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি খুলনা বিভাগের যুবসমাজের জন্য আদর্শ। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত এসব পথশিশুদের জন্য শিক্ষা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করা। যাতে তারা একদিন সমাজের সৎ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।

office@ukantho.com


Photo

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এফএনএস:সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্য দিবালোকে সাহিদা বেগম (২৩) নামে...

Photo

হাসিনার নির্দেশেই তার দোসররা মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

ঝিনাইদহে শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বধির ও শ্রবন প্রতিবন্ধীদের...

Photo

কালীগঞ্জে বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিদিন: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত