বিনোদন
কালীগঞ্জে শহীদ নুর আলী কলেজে নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 11-Jan-2025 63
প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজে শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয় ।
গতাকাল (শনিবার) সকাল ১০ টায় এ নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শহীদ নূর আলী কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মাহবুবার রহমান । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কলেজটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো: আতিয়ার রহমান । নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির প্রতিষ্ঠাতা এন এস এম শওকত আলী (বাচ্চু মিয়া ) ।
সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে নবীন বরনের আনুষ্ঠানিকতা শুরু হয় । বেলা ১১ টায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় । নবীন বরন অনুষ্ঠানের আলোচনা সভায় কলেজটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপি-র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন , দেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই । সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন সবার কাম্য । এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা কাজে লাগিয়ে দেশ আধুনিক দেশ গড়ার জন্য পরামর্শ দেন ।
আলোচনা অনুষ্ঠান শেষে দুপুর ২ টা থেকে সাংষ্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ।
office@ukantho.com