মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খালেদা জিয়া-তারেক রহমানের ১৭ বছরের আন্দোলনই জুলাইয়ের পটভূমি: রিজভী

উচ্চকন্ঠ   29-Jul-2026   53

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল। তিনি বলেন, ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটেছে। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের ইতিহাস জাতি কখনও ভুলবে না। অসংখ্য ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে এক ভয়ংকর রক্তপিপাসু ফ্যাসিবাদের পতন হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ফ্যাসিবাদের পতনের পর মানুষ দীর্ঘদিনের বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিরাপদে চলাফেরার যে প্রত্যাশা করেছিল, সেই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছিল বেগম খালেদা জিয়া ও পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে। সেই পটভূমির ওপর দাঁড়িয়েই ছাত্র-জনতা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, জুলাইয়ের চূড়ান্ত পরিণতি ঘটেছে আগস্টে। এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের অবসান হয়েছে। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়টিকে একটি সংগ্রাম ও রক্তঝরা গণঅভ্যুত্থানের মাস হিসেবে ঘোষণার কথা আমরা শুনেছি। মানুষের মনে রাখা উচিত, মাত্র ৩৬ দিনের মধ্যেই শেখ হাসিনার পতন ঘটেছিল। রিজভী বলেন, এই গণঅভ্যুত্থানকে স্মরণ করে গত বছর বিএনপি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবারও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সরকার নানা কর্মসূচি পালন করছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ, ১১ মামলা দায়ের

জামির হোসেন ও মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার কার্যক্রম ১ মাস স্থগিত

এফএনএস: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার...

Photo

নড়াইলে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ষাঁড়ের লড়াই, প্রাণ গেল যুবকের

কাজী আতিকুর রহমান , নড়াইল জেল প্রতিবেদক: হাইকোর্টের নির্দেশ অমান্য...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয়: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‎অবাধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত