সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সয়াবিন তেল বিক্রি না করে গুদামে মজুত, দোকানিকে লাখ টাকা জরিমানা

উচ্চকন্ঠ   02-Mar-2025   56

Photo

এফএনএস: চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রি না করে গুদাম মজুত রাখাসহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। গতকাল রোব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে নগরীর পাহাড়তলী বাজারে তদারকিকালে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। তিনি বলেন, ‘পাহাড়তলী বাজারে অভিযানকালে দেখা যায়, মেসার্স ইকরাই স্টোর সয়াবিন তেলের কৃত্রিম সংকটের কথা বলে ক্রেতার কাছে বিক্রি করছে না। তবে প্রতিষ্ঠানটির গুদামে গিয়ে দেখা গেছে, বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করা আছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কায়সার অ্যান্ড ব্রাদার্স নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘একই স্থানে মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্স নামে অপর একটি প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের বেশি দরে সয়াবিন তেল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেসার্স জাহাঙ্গীর স্টোর নামে একটি প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।’ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন,...

Photo

সবজি-মাছ-মুরগির দাম বেড়েছে, চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা

এফএনএস: রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে...

Photo

জুলাই সনদ সবাই মোটাদাগে মেনে নিয়েছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

কালীগঞ্জে বিতরণ করা হলো হিরো উমেন স্কলারশীপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক”...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত