প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক -১
উচ্চকন্ঠ 03-Jul-2026 25
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ থেকে প্রায় ১৫ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ফারাশপুর গ্রামে সিরাজুল ইসলামের পান বরজে অভিযান চালিয়ে ওই গাজা উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম নিয়ামতপুর ইউনিয়নের ফারাসপুর গ্রামে অভিযান চালিয়। এ সময় সিরাজুল ইসলামের বরজে তল্লাশী চালিয়ে চাষ করা কয়েকটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করে। যার ওজন প্রায় ১৫ কেজি।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন জানান, পান বরজ থেকে গাজার গাছসহ একজন আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
office@ukantho.com